রাজধানীর বহুতল ভবনে আগুন © সংগৃহীত
রাজধানীর নিকুঞ্জে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৬টা ৫৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ১৪ তলা ওই ভবনের ৯ তলায় আগুন লেগেছে। ভবনটিতে সিটি সেন্টার নামে একটি হাসপাতাল রয়েছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রোজিনা আক্তার।