জয়নুল আবেদীন বেশি প্রভাবিত হয়েছিলেন বামপন্থী শিল্পীর মাধ্যমে

২৯ ডিসেম্বর ২০২২, ০৬:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, আমরা সবাই জানি জয়নুল আবেদীনকে শিল্পাচার্য বলা হয়। তাঁর উপর গভীর প্রভাব ছিল ব্রহ্মপুত্র নদের। তিনি এই নদীর পলি, আবহাওয়া ও পাখ-পাখালির শব্দে বেড়ে উঠেছিলেন এবং একটি নিজস্ব মনোজগত তৈরি করেছিলেন। তার মনোজগতে একটা বড় ভূমিকা রেখেছিল কলকাতা গ্রুপ। সেখানে তিনি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন অবনি রায় নামের বামপন্থী একজন চিন্তাধারার শিল্পীর মাধ্যমে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়নুল আবেদীনের ১০৮তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: দুই সপ্তাহ অনুপস্থিত থাকলে ছাত্রত্ব বাতিল, ক্লাস শুরু ৩১ ডিসেম্বর

তিনি আরো বলেন, জয়নুল আবেদীন আসলে একজন অনন্য প্রতিভার মানুষ ছিলেন। বাঙালির যা কিছু আছে, জয়নুল আবেদীন সেই জিনিসগুলোকে ধারণ করেছিলেন। এ কারণেই তিনি শিল্পাচার্য। এসময় তিনি জয়নুল আবেদীনকে এবং তাঁর শিল্পকর্মকে নিয়ে আরো জানার জন্য চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, জয়নুল আবেদীনের আদর্শ যদি আমরা গ্রহণ করি, তাহলে আমার বিশ্বাস আমাদের এই চারুকলা অনুষদের আরো উন্নতি হবে, জয়নুল আবেদীনের আদর্শে এগিয়ে যাবে। আমাদের সকলের প্রচেষ্ঠায় চারুকলা অনুষদ যদি সেভাবে গড়ে উঠতে পারে, তাহলে এটি হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম কৃতিত্ব।

অলোচনা শেষে হ্যান্ডমেইড পেপারে জয়নুল আবেদীনের জন্মদিন উপলক্ষে ‘শুভ জন্মদিন’ লিখে দিবসটি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় চারুকলা অনুষদভুক্ত বিভাগের সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামাণিক, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু তাহেরসহ আরো অনেকে।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬