আমাদের মেট্রোরেল অন্যান্য দেশের মতো নয়, ভাড়াও বেশি নয়: কাদের

২৯ ডিসেম্বর ২০২২, ০১:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ওবায়দুল কাদের

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ওবায়দুল কাদের © সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের সাথে বিবেচনা করলে ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয়। তিনি বলেন, রিকশায় উঠলেই তো ন্যূনতম ভাড়া দিতে হয় ২০ টাকা। সুতরাং ঢাকার মেট্রোর ভাড়া তো বেশি নয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি এসব কথা জানান সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের মেট্রোরেল টেকনোলজির দিক থেকে অনেক উন্নত। উন্নত প্রযুক্তির কারণে শব্দও হবে না, শিক্ষার্থীদের শব্দ নিয়ে কোনো সমস্যা হবে না। কোনো নয়েজ হবে না আমাদের মেট্রোরেলে। তিনি বলেন, মেট্রোরেলে শব্দদূষণ হতে পারে- এমন আশঙ্কা ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের। তারা মানববন্ধনও করেছে। শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী, আমিও কথা বলেছি। তাদের জানিয়েছি, উন্নত প্রযুক্তির কারণে শব্দও হবে না।

তিনি আরও বলেন, ঢাকার মেট্রোরেল অন্যান্য দেশের মেট্রোরেলের মতো এক নয়। মালয়েশিয়া ও থাইল্যান্ডের চেয়ে ভাড়া বেশি নয়। এতে সময়ও অনেক বাঁচবে। মতিঝিল থেকে উত্তরা যেতে পারবে ৩৮ মিনিটে। ঢাকার যে অবস্থা সেখানে এতোটা পথ চলে যাবে মাত্র ৩৮ মিনিটে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ সরকারের মেয়াদেই আগামী বছর মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে। মেট্রোরেল ঢাকায় নতুন এসেছে; অভ্যস্ত করতে হবে মানুষকে। 

জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায় মেট্রোরেল নির্মাণের কাজ চলছে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি-৬।

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা সরকার। আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ভাড়া হবে ১০০ টাকা। 

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence