মাহিকে মনোনয়নপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে: কাদের

২৯ ডিসেম্বর ২০২২, ০১:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
ওবায়দুল কাদের ও মাহিয়া মাহি

ওবায়দুল কাদের ও মাহিয়া মাহি © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মাহিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার অনুমিত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

ওবায়দুল কাদের বলেন, চিত্রনায়িকা মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চান। আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমরা খোঁজ নিয়ে জেনেছি, মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মাহি নিজেও আওয়ামী লীগ  করেন। ফলে তাকে মনোনয়নপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, উপ নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে আর কাকে মনোনয়ন দেওয়া হবে না সেটি আমাদের দলের মনোনয়নবোর্ড চূড়ান্ত করবে।  

প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

জ্বরের প্রথম দিনেই অন্যের শরীরে ছড়াতে শুরু করে হাম, আক্রান্…
  • ৩০ মার্চ ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের আবেদন  শুরু
  • ৩০ মার্চ ২০২৬
সেলস ইন্টার্ন নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ২ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় ২৪০০ লিটার জব্দ তেল খোলাবাজারে বিক্রি, ২ জনকে জরিমানা
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন স্ন…
  • ৩০ মার্চ ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence