মেট্রোরেলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে উচ্ছ্বসিত স্কুলছাত্রী

২৮ ডিসেম্বর ২০২২, ০৭:২২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
রেহনুমা আহমেদ

রেহনুমা আহমেদ © সংগৃহীত

মেট্রোরেল চালুর মধ্য দিয়ে রাজধানীর গণপরিবহনব্যবস্থায় যোগ হলো নতুন মাত্রা। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উত্তরা ১৫ নম্বর সেক্টরে মেট্রোরেলের উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে ফলক উন্মোচনের মাধ্যমে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সুধী সমাবেশের মাধ্যমে উদ্বোধন ফলক উন্মোচন করার পর প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়েন প্রধানমন্ত্রী।  এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন পর্যায়ের নির্ধারিত সংখ্যক অতিথিও ছিলেন।

সেই অতিথির তালিকায় ছিলেন পুরান ঢাকার গেন্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রেহনুমা আহমেদ। প্রধানমন্ত্রীসহ অন্যদের সঙ্গে রেহনুমাও দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনে আসে।

ট্রেন থেকে নামার পর প্রতিক্রিয়া জানতে চাইলে রেহনুমা জানায়, ‘বাংলাদেশের প্রথম মেট্রোরেলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে চড়তে পেরে আমার খুব ভালো লাগছে। আমি খুব খুশি।’

বেলা ১টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী দিয়াবাড়ি স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। এর আগে তিনি মেট্রোরেলের টিকিট (কার্ড) কেনেন। তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। তিনিও টিকিট কেনেন।

সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬