রেললাইনে বসে গেম খেলতে খেলতে ট্রেনে কাটা পড়ে ছাত্রের মৃত্যু

২৮ ডিসেম্বর ২০২২, ০৫:১৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM

© প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারীতে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়িহাট বেগুনটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল বেগুনটারী গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তাক হুজুরের ছেলে। সে স্থানীয় নামুড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল বাড়ির পাশে লালমনিরহাট-বুড়িমারী রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিল। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানাকে খবর দেওয়া হয়। পরে রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬