আজ বন্ধুকে কাছে ডাকুন, কল দিয়ে খোঁজ নিন

২৮ ডিসেম্বর ২০২২, ১২:১৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
আজ বন্ধুকে কাছে ডাকুন, কল দিয়ে খোঁজ নিন

আজ বন্ধুকে কাছে ডাকুন, কল দিয়ে খোঁজ নিন © ফাইল ছবি

বছর শেষের ঠিক আগে ২৮ ডিসেম্বর বিশেষ একটি দিন। এদিন বন্ধুকে কাছে ডাকার দিন। নাগরিক বিষাদ আর ব্যস্ততার জাঁতাকলে যে প্রিয় বন্ধুর খোঁজ নিতে ভুলে গেছেন, তাকে আজ আপন সান্নিধ্যে পাওয়ার দিন। এই দিনটির নাম দেয়া হয়েছে ‘কল অ্যা ফ্রেন্ড ডে’। চাইলে আজকেই বন্ধুর সঙ্গে বিচ্ছেদকে কাটিয়ে শুভেচ্ছা জানাতে পারেন।

চেকি ডে’র ওয়েবসাইটে বলা হয়েছে, ছুটির মৌসুমে বন্ধু-বান্ধব এবং পরিবারের সবার সঙ্গে সবার দেখা হয়। দেখা যায়, ছুটি না থাকলে এসব মানুষগুলো দেশের বিভিন্ন প্রান্তে থাকেন বলে কারো সাথে কারো খুব একটা দেখা হয় না। তাই আজকের দিনে এমন একজন বন্ধুকে কল করে খোঁজ নিতে পারেন; যার সাথে ছুটি ছাড়া দেখা হয় না।

সোশ্যাল মিডিয়া, ইমেল এবং টেক্সটিংয়ের উত্থানের সাথে সাথে ফোনে বন্ধুদের সাথে কথোপকথন কম হয়। টেক্স রেখে বন্ধুর সঙ্গে আজ ফোনে কথা বলার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করা যেতে পারে।

দেখে গেছে, প্রিয় বন্ধুটি আপনার কোনো উপকার করেছে, তাই তাকে ধন্যবাদ দিতে চাইছেন? তাহলে আজকের দিনটি বেছে নিন। তারপর তার খোঁজ নিন, তাকে ধন্যবাদ দিন। কারণ, আজকের দিনটি বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উপযোগী দিন।

সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক সামনে আসে ২০০৪ সালে। তার বছর সাতেক পর দেখা গেল, সারা বিশ্বে ল্যান্ডফোনের চেয়ে মোবাইলে বেশি কথা বলছে মানুষ। তবে ২০১৪ সাল নাগাদ দৃশ্যপটে আসে ব্যাপক দারুণ পরিবর্তন।

আরও পড়ুন: আনফ্রেন্ড দিবস: বন্ধু ছাঁটাই করার দিন আজ

৫০ বছরের নিচে যারা আছেন, তারা পারস্পরিক যোগাযোগে কথা বলার চেয়ে টেক্সট করতে বেশি পছন্দ করছেন। ফলে যোগাযোগটি থাকলেও জোরালো হচ্ছে মানুষের বিচ্ছিন্নতা। আর এমন প্রেক্ষাপটে ২০১৮ সালে প্রথম পালিত হয় ‘কল অ্যা ফ্রেন্ড ডে’। যে বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তাকে ফোন করে, তার খোঁজ নিতেই দিনটির প্রচলন।

কীভাবে দিবসটি উদযাপন করতে পারেন

চেকি ডে’র ওয়েবসাইটে বলা হয়েছে, আজকের দিনে এক বা একাধিক বন্ধুকে ফোন করুন। যাকে আপনি ছুটির দিন ছাড়া কাছে পান না। শুধুমাত্র ‘হ্যালো’ বলার জন্য হলেও তাদের কল করুন। অথবা বিগত বছর সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন। কথা বলুন, ভবিষ্যতের আশা নিয়ে। এভাবে সারাদিন বন্ধুদের খোঁজখবর নিয়ে কাটাতে পারেন।

বিভিন্ন গবেষণা বলছে, ইন্টারনেট যোগাযোগে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। তরুণরা ফোনে কথা বলার চেয়ে টেক্সট করতে বেশি আগ্রহী হচ্ছেন। ফলে কমছে মুখোমুখি কথা বলার প্রবণতা। এই অবস্থা ঘুচিয়ে আজ কাজের ফাঁকে বন্ধুকে ফোন দিন, কথা বলুন প্রাণ খুলে। অথবা কাছে ডেকে নিন তাকে। চিরচেনা গলার স্বর আপনাকে মনে করিয়ে দেবে অতীত দিনের সুখস্মৃতি।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬