চার্চে ২৪ জোড়া তরুণ-তরুণীর গণবিয়ে

২৭ ডিসেম্বর ২০২২, ০৭:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM

© সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের ৪৮ তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে, এটিকে ‘সাকামেন্ট’ বলা হয়। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে রুহিয়া ক্যাথলিক চার্চে এই বিয়ে সম্পন্ন হয়।

প্রতিবছর বড়দিনের একদিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে ২৭ ডিসেম্বর গণবিয়ের আয়োজন করা হয়।

রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্জযাজক ফাদার অ্যান্থনী সেন বলেন, খ্রিস্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ২৬ ডিসেম্বর গায়েহলুদসহ আনুষ্ঠানিকতা চলে। ২৭ ডিসেম্বর আয়োজন করা হয় বিয়ের। এবার ছেলে ২৪ জন ও মেয়ে ২৪ জন মোট ৪৮ জন অর্থাৎ ২৪ জোড়া বিয়ে সম্পন্ন করা হয়েছে। 

বিয়েতে বর-কনেরা পরস্পরকে স্বামী-স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন। নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন নতুন দম্পতিরা।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬