শরীয়তপুরে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

২৭ ডিসেম্বর ২০২২, ০৭:১৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM

© টিডিসি ফটো

শরীয়তপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। আজ (২৭ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের বড়াইল গ্রামে অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী ওই কিশোরীর বিবাহ বন্ধ করেন ইউএনও। 

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়তে আগে শিক্ষাখাতকে স্মার্ট করতে হবে: শিক্ষামন্ত্রী

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের চাচাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করার সাথে সাথে বাল্য বিবাহের ঘটনা ঘটলে তাকে অবহিত করার জন্য অনুরোধ করেন। তবে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কনের বাবা-মা এবং কনে দূরে পালিয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাল্য বিয়ের পিড়িতে বসতে যাওয়া ওই কিশোরীর বয়স ১৬ বছর। তিনি স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, "৩৩৩ কলের সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা ওই কিশোরীর বিয়ে বন্ধ করেছি। কিশোরীর চাচাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই কিশোরী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এই মর্মে মুচলেকা দিয়েছেন ওই কিশোরীর চাচা।"

ট্যাগ: স্কুল
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close