আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি

২৬ ডিসেম্বর ২০২২, ১০:২৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা

সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা © ফাইল ছবি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন সাবেক ক্রিকেটার ও নড়াইল-০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে সভাপতিমণ্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতিমণ্ডলীর বৈঠকে।

ওবায়দুল কাদের জানান, বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এতে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়েও আলোচনা ছিল। আমাদের সাংগঠনিক কর্মসূচির পরবর্তী করণীয়, বিশেষ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রেসিডিয়ামের উদ্দেশে বিস্তারিত এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close