হজ শেষে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী তরুণ নিহত

২৬ ডিসেম্বর ২০২২, ১১:২০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
সড়ক দুর্ঘটনায় নিহত মো. তানভীর আহমেদ

সড়ক দুর্ঘটনায় নিহত মো. তানভীর আহমেদ © সংগৃহীত

সৌদি আরবে সুন্নত হজ ওমরা করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশী তরুণ মো. তানভীর আহমেদ (২১) নামে এক প্রবাসীর। রবিবার (২৫ ডিসেম্বর) বিকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত তানভীর আহমেদ কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা মাটির মসজিদ এলাকার বকুল মিয়ার একমাত্র ছেলে। তিনি সৌদি আরবের নভেলটি নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। 

নিহত তানভীরের চাচতো ভাই মো. বেলাল আহমেদ বলেন, এক বছরও হয়নি, ধারদেনা করে ৫ লাখ টাকা খরচ করে বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে সৌদি আরব যায় তানভীর। মাসিক বেতনে যা টাকা পেতেন তা দিয়ে কিছু ঋণ পরিশোধ করেছিলেন। ওমরা হজ করে শেষে ফেরার পথে মদিনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তানভীর। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায় পুলিশ। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তানভীরের মৃত্যু হয়। 

আরও পড়ুন: ১০ বিয়ে করে ৭১ লাখ টাকার মালিক মরজিনা!

তানভীরের বাবা বকুল মিয়া একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে। তানভীরের মরদেহ যেন দ্রুতই দেশে আনার ব্যবস্থা করে দেয় সরকার, দাবি জানিয়েছে তার পরিবার।

এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য খুরশিদ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ইউএনও মহোদয়ের কাছে আবেদন করবো তানভীরের মরদেহ যাতে সরকার দ্রুতই দেশে আনার ব্যবস্থা করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি এখন শোকাহত।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence