গাজীপুরে কাপড়ের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

২৫ ডিসেম্বর ২০২২, ১১:২২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM

© সংগৃহীত

গাজীপুর মহানগরের চান্দনায় চৌরাস্তা এলাকায় একটি পাইকারি কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। রবিবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে আগুন লাগে। তবে এখনো কোনো হতাহতের খবর, ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যায়নি।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মধ্যে মাদকের অপব্যবহার বেড়েছে

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাজীপুর ফায়ার সার্ভিসের কর্তব্যরত ডিউটি অফিসার খলিলুর রহমান। তিনি বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এলাকার একটি পাইকারি কাপড়ের মার্কেটে আগুনের খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগুনটি অনেক বড়। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে আরও ইউনিট বাড়াবেন।

ট্যাগ: আগুন
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬