৪ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল 

২৫ ডিসেম্বর ২০২২, ০৭:৫৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM

© সংগৃহীত

স্বপ্নের মেট্রোরেল অবশেষে ঢাকার বুকে চালু হতে যাচ্ছে । বহুল প্রতীক্ষিত এ মেট্রোরেল আগামী বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত প্রাথমিকভাবে সীমিত পরিসরে চলবে এ উড়াল ট্রেন। ১১ দশমিক ৭৩ কিলোমিটার এ পথের দূরত্ব।  এ দুটি স্টেশন খুলে দেওয়া হবে উদ্বোধনের দিনই। সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে সে মোতাবেক। পর্যায়ক্রমে ধাপে ধাপে খোলা হবে মেট্রোরেলের এ অংশের বাকি সাতটি স্টেশনও ।

আগামী বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) থেকে মেট্রোরেলে সাধারণ যাত্রীরা চড়তে পারবেন। তবে এদিন থেকে এই মেট্রোরেল প্রতিদিন এই চার ঘণ্টা একটানা চলবে নাকি সকাল–বিকেল দুই ভাগে চার ঘণ্টা চালানো হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যাত্রীদের চাহিদা অনুযায়ী পরবর্তী সময়ে এ শিডিউল ঠিক করা হবে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মধ্যে মাদকের অপব্যবহার বেড়েছে

সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানান, উদ্বোধনের পর কিছুদিন মেট্রোরেল দিনে চার ঘণ্টা করে চলাচল করবে। এজন্য পাঁচটি ট্রেন থাকবে। তবে এরই মধ্যে ১২টি ট্রেন পরীক্ষা–নিরীক্ষা করে প্রস্তুত রাখা হয়েছে। শুরুর দিকে পাঁচটি ট্রেনের বেশি প্রয়োজন হবে না। মাস তিনেক পর হয়তো সবগুলো ট্রেন চলাচল শুরু করবে।

ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক গণসংযোগ জানান, প্রথম দিন মাত্র দুটি স্টেশন খুলে দেওয়া হবে। একটি উত্তরা উত্তর অন্যটি আগারগাঁও স্টেশন। মেট্রোরেলের ধারণা আমাদের জন্য একেবারেই নতুন, তাই শুরুতে যাত্রীদের প্রশিক্ষণের বিষয়ও আছে। পরে যাত্রী চাহিদা অনুযায়ী এক এক করে অন্য স্টেশনগুলো খোলা হবে। এর মধ্যে মিরপুর স্টেশনটি হয়তো অন্যগুলোর আগে খুলে দেওয়া হতে পারে।

উল্লেখ্য,সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
টানা তিন দফায় বাড়ল সোনার দাম, আজ ভরি কত?
  • ০১ এপ্রিল ২০২৬
কোন সময় ঘুমালে রোগের ঝুঁকি বাড়ে?
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence