গির্জায় কোরআন রাখার অভিযোগে যুবক গ্রেপ্তার

২৫ ডিসেম্বর ২০২২, ০৬:৩৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
পুলিশের হাতে গ্রেপ্তার গোলাম চৌধুরী

পুলিশের হাতে গ্রেপ্তার গোলাম চৌধুরী © সংগৃহীত

রাজশাহীতে গির্জায় পবিত্র কোরআন শরিফ রাখার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করেছে। 

গ্রেপ্তার ওই যুবক গোলাম চৌধুরী (৩৬) ছোট বনগ্রাম নিউ কলোনীর মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে। 

পুলিশ জানিয়েছে, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে ওই যুবক এমন কাজ করেছে।   

রবিবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মধ্যে মাদকের অপব্যবহার বেড়েছে

পুলিশ কমিশনার জানান, রবিবার সকাল ৬টা ৪০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি উত্তম ঘোষ মেষ পালক গির্জার প্রার্থনাস্থলে গোপনে লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে চলে যায়। গির্জার সিস্টার শান্তি ব্যাগটি দেখতে পান। এরপর তার সন্দেহ হলে তিনি ওই ব্যাগটি খুলে ভেতর একটি কোরআন শরিফ দেখতে পান। পরে গির্জা কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।

আবু কালাম সিদ্দিক আরও জানান, অজ্ঞাত এক ব্যক্তিকে সকালে গির্জা থেকে বের হতে দেখা যায়। ফুটেজ বিশ্লেষণ করে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে শনাক্ত করতে সক্ষম হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন। এর পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার সঙ্গে কেউ জড়িত কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬