৫ থেকে ১১ বছরের শিশুরা করোনার টিকা পাচ্ছে স্কুলেই

২৫ ডিসেম্বর ২০২২, ১২:৪০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
স্কুলেই করোনার টিকা পাবে শিশু শিক্ষার্থীরা

স্কুলেই করোনার টিকা পাবে শিশু শিক্ষার্থীরা © ফাইল ছবি

৫ থেকে ১১ বছর বয়সী স্কুল পড়ুয়া যেসব শিক্ষার্থী করোনার টিকা পায়নি শিগগির তারা স্কুলেই প্রথম ডোজ পাবে। আজ রোববার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল মিটিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় টিকা প্রয়োগ কমিটির সদস্যসচিব ডা. মো. শামসুল হক বলেন, সব স্কুলে টিকা দেওয়া হয়েছে। কিছু শিক্ষার্থী বাদ পড়েছে, দুটি কেন্দ্র নির্ধারণ করেছি যাতে কেউ বিভ্রান্ত না হয়। স্কুলে দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার সময় বাদ পড়া শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা দেওয়া হবে।

তিনি বলেন, শিগগির দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে। স্কুল ছুটি থাকায় শুরু করা যায়নি। ১ জানুয়ারি থেকে হয়তো শুরু হয়ে যাবে। তখন প্রথম ডোজের করোনার টিকা নিতে পারবে শিক্ষার্থীরা।

চীনে সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাই সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন ও পরিকল্পনা) অধ্যাপক আহমেদুল কবির বলেন, চীনে শুধু ডিসেম্বরে ২৫ কোটি লোক আক্রান্ত হয়েছে। যে ভ্যারিয়েন্টটি এসেছে সেটি হলো বিএফ৭, যা বিএ৫’র সাব-ভ্যারিয়েন্ট। এটাকে বলা হয়, আর-১৮। আগে ভ্যারিয়েন্ট একজন থেকে ৪ জনকে আক্রান্ত করতে পারতো। আর-১৮ আক্রান্ত ব্যক্তি ১৮ জনকে আক্রান্ত করতে পারে। এর সংক্রমণের ক্ষমতা ৪ গুণ বেশি।

আরো পড়ুন: শিক্ষকতায় প্রাথমিকে এগিয়ে, বিশ্ববিদ্যালয়ে পিছিয়ে নারীরা

তিনি আরও বলেন, এর উপসর্গের  ওমিক্রনের উপসর্গের সঙ্গে মিল আছে। ভারতেও এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। বন্দরগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে সন্দেহভাজন ব্যক্তিদের স্ক্রিনিং করার। হাসপাতাল প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া আছে। সবাই যেন টিকার চতুর্থ ডোজ নেন।

ফ্লাইট বন্ধের বিষয়ে বলেন, সিভিল এভিয়েশনের সঙ্গে কথা বলতে হবে। নীতি-নির্ধারণী পর্যায়ে আলাপ করা দরকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে হবে। এখনো বিশ্বের কোথাও ফ্লাইট বন্ধ হয়নি।

'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
সব আয়োজন সম্পূর্ণ, শুধু নেই মা-বাবার ভালোবাসা
  • ২০ মার্চ ২০২৬
ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করা যায়:…
  • ২০ মার্চ ২০২৬
আসমানে শাওয়ালের নতুন হেলাল
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence