আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে বাদ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

২৪ ডিসেম্বর ২০২২, ১০:৩৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ © ফাইল ছবি

আওয়ামী লীগের সম্মেলনে গঠিত নতুন কমিটি প্রায় অপরিবর্তিতই রয়েছে, আসেনি নতুন কোনো মুখ। তবে দলের গুরুত্বপূর্ণ ফোরাম সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন ও আব্দুল মান্নান খান। সেখানে এসেছেন আগের কমিটির সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন।

শনিবার (২৪ ডিসেম্বর) ক্ষমতাসীন দলটির ২২তম সম্মেলনের কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। এদিন সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধনের পর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসে কাউন্সিল অধিবেশন। সেখানেই নতুন কমিটি হয়।

নতুন কমিটিতে সম্পাদকমণ্ডলীতে বাদ পড়েছেন বিদায়ী কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

আরও পড়ুন: আ.লীগের দুপক্ষের সংঘর্ষে জানে বাঁচলেন সাবেক শিক্ষামন্ত্রী

এদিন শেখ হাসিনা কাউন্সিলদের দেওয়া ক্ষমতাবলে কার্যনির্বাহী সংসদের ৮১টি পদের জন্য ৪৬ জনের নাম ঘোষণা করেন। বাকি নাম পরে ঘোষণা হবে বলে জানান তিনি। সিপিবি থেকে আসা নাহিদ ও মান্নান খান নতুন সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়লেও তাদের রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে। সাবেক মন্ত্রী রমেশ সেনও উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন।

গঠনতন্ত্র অনুযায়ী, ৮১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতিমণ্ডলীতে ১৭ সদস্য (সভাপতি-সাধারণ সম্পাদক বাদে) থাকার কথা। যার মধ্যে শনিবার ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে, অর্থ্যাৎ সেখানে দুইটি পদ ফাঁকা রয়েছে।

সম্পাদকমণ্ডলীর পদ হারানো হারুনুর রশীদ ও হাবিবুর রহমান সিরাজকেও নতুন কমিটিতে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। তবে বিদায়ী সাংগঠনিক সম্পাদক শফিক কোথাও নেই। আগের কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে বিদায়ী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামকে।

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬