জাতীয় মুদ্রায় প্রধানমন্ত্রীর ছবি দেখতে চান আ’লীগ নেতা

২৪ ডিসেম্বর ২০২২, ০৫:৫৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় শনিবার বিকাল ৩টায়। অধিবেশনের শুরুতে বিভিন্ন বিভাগের একজন করে নেতা বক্তব্য দেন।

ময়মনসিংহ বিভাগ থেকে বক্তব্য দিতে আসেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ। বক্তৃতাকালে দেশের জাতীয় মুদ্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযোজনের দাবি জানান তিনি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আওয়ামীলীগের এই নেতা বলেন, ‘জাতীয় মুদ্রায় আপনার ছবি দেখতে চাই মাননীয় নেত্রী। আপনার ছবি বাংলাদেশের মুদ্রায় দেখলে আমরা শান্তি পাব।’

জবাবে শেখ হাসিনা বলেন, ‘টাকায় একমাত্র জাতির পিতার ছবি থাকবে।’এ সময় রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাইর দিব তোমাকে, ভাগো।’

উল্লেখ্য, আওয়ামী লীগের ২২ তম সম্মেলনে দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ট্যাগ: রাজনীতি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬