খেলা হবে: ওবায়দুল কাদের

২৪ ডিসেম্বর ২০২২, ০১:০৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা (বিএনপি) মনে করে, শেখ হাসিনাকে হটাতে পারলে সব হারানো ময়ূর সিংহাসন খুঁজে পাবে! পাবে না, ১০ ডিসেম্বর পারেনি; অশ্বডিম্ব। ৩০ ডিসেম্বরও যদি পারে, ঘোড়ায় ডিম পাড়বে। আছে সম্ভাবনা? আওয়ামী লীগ প্রস্তুত, মোকাবিলা করা হবে।

এ সময় তিনি স্লোগানের মতো করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বলতে থাকেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে (খেলা হবে), ভোট চুরির বিরুদ্ধে (খেলা হবে), দুর্নীতির বিরুদ্ধে (খেলা হবে), ভোট জালিয়াতির বিরুদ্ধে (খেলা হবে), ভুয়া ভোটারের বিরুদ্ধে (খেলা হবে), লুটপাটের বিরুদ্ধে (খেলা হবে), হাওয়া ভবনের বিরুদ্ধে (খেলা হবে), অর্থপাচারের বিরুদ্ধে (খেলা হবে)। আবারও হবে, নির্বাচনে হবে, আন্দোলনে হবে। সবাই প্রস্তুত? হাত তোলেন। শেখ হাসিনা ডাক দিলে সবাই প্রস্তুত?

আজ শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলোতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের সবার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিশ্বস্ত ঠিকানা হোক শেখ হাসিনা। আগুন সন্ত্রাসকে রুখতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

তিনি আরও কাদের বলেন, আমাদের সবার চেতনায় বঙ্গবন্ধু, আমাদের সবার নিঃশ্বাসে বঙ্গবন্ধু, আমাদের বিশ্বাসে বঙ্গবন্ধু।

বাংলাদেশ যতদিন থাকবে ততদিনে বঙ্গবন্ধুর মৃত্যু নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ে কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনার বাংলা গড়ার জন্য আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবো ।

তিনি বলেন, মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান গান, তার নাম শেখ হাসিনা। সারা বিশ্বে তিনি আজ সমাদৃত। নিজেদের টাকায় পদ্মা সেতু করে সবাইকে অবাক করে দিয়েছেন। সেজন্য বিরোধীদের অন্তরজ্বালা ধরেছে। তাকে নির্বাচনে হারাতে পারবে না বলেই ষড়যন্ত্র করছে তারা।

প্রবেশপত্র বিতরণ শুরু ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়ো…
  • ৩০ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক থেকে মোটরসাইকেল পেলেন আরও দুজন
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রজ্ঞাপনে নিজের নাম বসিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতা…
  • ৩০ মার্চ ২০২৬
যুদ্ধ শুরুর পর ইসরায়েলে আহত ৬ হাজার
  • ৩০ মার্চ ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে এনএসইউ…
  • ৩০ মার্চ ২০২৬
পুলিশের হাতে রাহুলের পানিতে ডোবার ফুটেজ, যা বলছেন এসপি
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence