মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো মাদ্রাসাছাত্রের

২৪ ডিসেম্বর ২০২২, ০৮:৪৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
কলাপাড়া থানা, পটুয়াখালী

কলাপাড়া থানা, পটুয়াখালী © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদ সাকিব (১৭) নামে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা জুনায়েত (১১) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার তাপবিদ্যুৎ সংলগ্ন এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু সাঈদ পশ্চিম ধানখালী গ্রামের গিয়াস হাওলাদারের ছেলে। সে আমতলী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন: মেসিদের সৌজন্যে নতুন রেকর্ড গড়ল গুগল

প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যায় আবু সাঈদ তার বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বেয়াই সম্পর্কের জুনায়েতকে নিয়ে কুয়াকাটা ভ্রমণ শেষে নিজ বাড়িতে ফিরছিল। এসময় এলাকায় পৌঁছে সড়কের মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি মাইলপোস্টের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬