কক্সবাজারে চার রোহিঙ্গা গুলিবিদ্ধ

২৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৯ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM

© সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ এ বহিরাগত দুর্বৃত্তদের হামলায় চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় ক্যাম্পের খাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সালাম (৩২), শফি (৬৩), শরীফ (৫৫) ও নাসের (১০)। আহতরা সবাই উখিয়া ক্যাম্প-৮ ইস্টের বিভিন্ন ব্লকের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ।

এপিবিএনের ঐ কর্মকর্তা বলেন, ক্যাম্পে বহিরাগত দুর্বৃত্তদের গুলিতে চার রোহিঙ্গা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close