ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

২২ ডিসেম্বর ২০২২, ০৩:৫৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
শাহাদাত শিকদার

শাহাদাত শিকদার © সংগৃহীত

ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের ৫ম ব্যাচের ছাত্র মো. শাহাদাত শিকদার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোর রাতে টাঙ্গাইলের কালিহাতীতে হাতিয়া এলাকায় রেললাইন দিয়ে হাঁটতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁর মৃত্যুতে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোকাহত। তাঁর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে কলেজ কর্তৃপক্ষ।

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬