প্যানেল নিয়োগের দাবিতে নিবন্ধনধারীদের শাহবাগ অবরোধ

২১ ডিসেম্বর ২০২২, ০৩:৫৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
আন্দোলনরত নিবন্ধনধারীরা

আন্দোলনরত নিবন্ধনধারীরা © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। একই দাবিতে ২০০ দিন ধরে শাহবাগে অনশন করছেন তারা।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে তারা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হন। এ সময় শাহবাগ মোড়ে পুলিশ তাদের বাধা দিলে সাড়ে ১২ টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করে বসে পড়েন। এতে দুই পাশের গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। 

সড়কে অবস্থান নিয়ে তারা 'সনদ যার, চাকরি তার', 'প্যানেল ভিত্তিক নিয়োগ চাই', 'প্যানেল নিয়ে দুর্নীতি, মানি না, মানবো না', 'গণবিজ্ঞপ্তির নামে প্রহসন, মানি না মানবো না' ইত্যাদি বলে শ্লোগান দিতে থাকেন।

এনটিআরিসএ নিবন্ধনধারী কামরুল ইসলাম বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে শাহবাগে সনদধারীদের চাকরি দাবিতে গণঅনশন করে আসছি। কিন্তু আমাদের দাবিকে তোয়াক্কা না করে আবারও গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আমাদের দাবি প্রথম প্যানেল থেকে ক্রমানুসারে সবাইকে চাকরি দিতে হবে। এর আগে গণবিজ্ঞপ্তির নামে কোনো প্রহসন আমরা মেনে নেবো না।'

এর আগে গত ৫ জুন থেকে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে গণ-অনশন শুরু করে। আজ বুধবার (২১ডিসেম্বর) তাদের অনশনের ২০০ তম দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এ অনশন করে থাকেন।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-এক আবেদনে সব নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে, সব নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে এবং ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬