বাংলাদেশকে ধন্যবাদ দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

২১ ডিসেম্বর ২০২২, ১২:২৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
বাংলাদেশকে ধন্যবাদ দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

বাংলাদেশকে ধন্যবাদ দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট © সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বজুড়ে রয়েছে অগণিত ভক্ত। বাংলাদেশের ফুটবলপ্রেমের কথা পৌঁছে গেছে আর্জেন্টিনাতেও। বাংলাদেশকে নিয়ে আর্জেন্টিনাতে এখন মাতামাতি হয়। ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বজয়ের পর গোটা বাংলাদেশ বুঁদ হয়েছিল মেসিদের উন্মাদনায়। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের জনগনের পাগলাটে সমর্থনের কারণেই আলোচনায় ছিল দেশটি। এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে এক টুইট বার্তায় তিনি এসব জানান।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট তার দেশের ও বাংলাদেশের পতাকা, ভালোবাসা এবং করমর্দেনর চিহ্নসহ টুইট বার্তায় লিখেছেন, ‘ধন্যবাদ শেখ হাসিনা এবং সমগ্র বাংলাদেশের মানুষকে। গত কয়েক সপ্তাহে যে মিলন আর পারস্পরিক স্নেহ দেখলাম তা ব্যাখ্যা করার মতো না, আজ এখানে দুইটি পতাকাও জ্বলছে। চলুন, এই বন্ধনকে গভীর করি’

গত সোমবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেসকে চিঠির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিঠিতে আর্জেন্টাইন দলের জয়কে দৃষ্টিনন্দন বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ফুটবলের প্রতি আকর্ষণ ও ভালোবাসা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল বাংলাদেশ ও আর্জেন্টিনার জনগণের মধ্যে সংযোগ স্থাপন করেছে। আর্জেন্টিনা ফুটবল দলের জয় বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করেছে।

আরও পড়ুন: মেসি ভালো খেলেছে, তবে এমবাপ্পেই বিশ্বসেরা: আর্জেন্টিনার সাবেক গোলকিপার

কাতার লুসাইল স্টেডিয়ামে গত রবিবার রাতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে উন্মাদনার কথাও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি লিখেছেন, ‘গত (রবিবার) রাতে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের পর বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত উল্লাস দেখে আপনি অবাক হবেন। 

এর আগে, বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনার খবর শুনে বিশ্বকাপের মধ্যেই বাংলাদেশিদের দারুণ উপহার দিয়েছিল আর্জেন্টিনা। মেসির হাতে বাংলাদেশের পতাকাযুক্ত একটি ছবি পোস্ট করা হয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন প্রফেশনাল ফুটবল লিগের ভেরিফায়েড ফেসবুক পেজে।

এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬
অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬
সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬
এনএসইউতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ শীর্ষক কোর্সের সন…
  • ১৩ এপ্রিল ২০২৬