আরেফিন সিদ্দিকসহ সাত বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন বাংলা একাডেমি ফেলোশিপ

২১ ডিসেম্বর ২০২২, ১১:৪৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
বাংলা একাডেমি ফেলোশিপ ঘোষণা

বাংলা একাডেমি ফেলোশিপ ঘোষণা © ফাইল ছবি

বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২২ ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সাতজন বিশিষ্ট ব্যক্তিকে আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর) এ ফেলোশিপ দেওয়া হবে। একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ‘বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০২২’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ‘বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২২’ প্রাপ্তরা হচ্ছেন-
১. অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক (শিক্ষা)
২. অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান (বিজ্ঞান)
৩. অধ্যাপক ড. মো. জাকির হোসেন (চিকিৎসা)
৪. নাসির আলী মামুন (আলোকচিত্রশিল্প)
৫. হামিদুজ্জামান খান (ভাস্কর্য/চিত্রকলা)
৬. জয়ন্ত চট্টোপাধ্যায় (সংস্কৃতি)
৭. ডা. সেলিনা হায়াৎ আইভী (সমাজসেবা)।

আগামী শুক্রবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে ‘বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ-২০২২’ প্রদান করা হবে।

৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চে উঠতে গিয়ে মৃত্যু, সড়কেও ঝরছে প্রাণ—নজরদারি বাড়ানোর দা…
  • ১৯ মার্চ ২০২৬
স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি করতে চান স্ত্রী
  • ১৯ মার্চ ২০২৬
স্বাভাবিক মৃত্যু চাই: ডা. মাহমুদা মিতু
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতেও বিএমইউ বহির্বিভাগে একদিনে সেবা নিলেন ৬৮৫ রোগী,…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence