আরও এক পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর

২০ ডিসেম্বর ২০২২, ০৭:০৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. মুনির হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। মুনির হোসেন ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ–সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮’–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে মুনির হোসেনকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

এ নিয়ে গত অক্টোবর থেকে মোট আট পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। তাদের মধ্যে গত ১৬ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা মো. আলী হোসেন ফকিরকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

এছাড়া,  গত ১৮ অক্টোবর সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের এসপি (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরীকে,  গত ৩১ অক্টোবর ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম ও সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলমকে এবং গত ২১ নভেম্বর এসপি জিল্লুর রহমানকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬