ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, আবেদন অনলাইনে

২০ ডিসেম্বর ২০২২, ১১:৪৪ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২৩

ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২৩ © ফাইল ছবি

বাংলাদেশ সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্টার্টআপগুলোর জন্য ‘ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২৩’ এর আবেদন গ্রহণ শুরু করেছে ভিসা। এই প্রোগ্রামের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানোসহ এই অঞ্চলে ভিসা’র অংশীদারদের নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে স্টার্টআপগুলো। 

সোমবার (১৯ ডিসেম্বর) ভিসা'র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভিসা'র এবারের প্রোগ্রামের মূল আকর্ষণ- ওয়েব ৩.০ সল্যুশন, গ্লোবাল মানি মুভমেন্ট, এমবেডেড ফাইন্যান্স, মার্চেন্ট অ্যান্ড স্মল বিজনেস এনাবলার্স এবং ওপেন ব্যাংকিং। 

পেমেন্ট খাতের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোতে সহযোগিতা করার জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্টার্টআপগুলোর সাথে কাজ করবে ভিসা অ্যাকলেরেটর প্রোগ্রাম। স্টার্টআপগুলো ৬ মাসব্যাপী এই প্রোগ্রামে পেমেন্ট সল্যুশন উন্নয়নে, নিরীক্ষায় এবং সল্যুশনগুলো নিয়ে বারবার কাজ দেখতে ভিসা’র পেমেন্ট এক্সপার্ট, প্রোডাক্ট আর্কিটেক্ট ও বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাছ থেকে পরামর্শ গ্রহণণের সুযোগ পাবে। স্টার্টআপগুলো ভিসা’র আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও ডিজিটাল অংশীদারদের বিস্তৃত নেটওয়ার্কের সুযোগ কাজে লাগিয়ে খুব সহজেই মার্কেটে নিজের অবস্থান তৈরি করে নিতে সক্ষম হবে। 

আরও পড়ুন: শৈশবে বেসরকারি স্কুলে পড়েছেন এমবাপ্পে, মেধাবী হলেও ছিলেন উচ্ছৃঙ্খল

এ বিষয়ে ভিসা’র বাংলাদেশ, নেপাল, ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, বাংলাদেশে তৃতীয়বারের মতো ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। গতবার অংশগ্রহণ করা স্টার্টআপগুলো অসাধারণ সব আইডিয়া নিয়ে এসেছিল এবং এগুলো এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভিসা’র গ্রাহক ও অংশীদারদের সাথে ৯টি বাণিজ্যিক চুক্তি করতে সক্ষম হয়েছিল। আমাদের লক্ষ্য বাংলাদেশের স্টার্টআপগুলোর সক্ষমতা তৈরি করা ও নতুন মার্কেটে তাদের প্রবৃদ্ধি বাড়াতে সহযোগিতা করা। 

গত বছর, ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২২ -এ বাংলাদেশ থেকে প্রথম স্টার্টআপ হিসেবে টালিখাতা, পাঁচ প্রতিযোগীর একটি হিসেবে নির্বাচিত হয়েছিল। টালিখাতা ও ভিসা একত্রে, টালিখাতার মার্চেন্ট প্ল্যাটফর্ম ও ডেটা এবং সাপ্লায়ার পেমেন্ট ও ব্যবসার খরচের ক্ষেত্রে ভিসা ক্রেডেনশিয়াল ব্যবহার করে ক্ষুদ্র ব্যবসার অর্থায়নে সক্ষমতা বৃদ্ধি করে। ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২২ এর বাকি স্টার্টআপগুলো হচ্ছে- ভারতের পেরফিওস, নিউজিল্যান্ডের সাইমঞ্জ, জাপানের মানিট্রি এবং সিঙ্গাপুরের ট্রিপলএ। 

প্রোগ্রামে অংশগ্রহণের উপায় সহ বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন। 

রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষক ও গবেষকদের স্কলারশিপ দিচ্ছে ইতালি, করুন আব…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতি’র দাবিতে শাহবাগে অবস্থান সম…
  • ১৭ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬