আর্জেন্টিনা বিশ্বকাপ নিলে মিষ্টি খাওয়াবে হিরো আলম

১৮ ডিসেম্বর ২০২২, ০৭:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
আর্জেন্টিনার দলের একনিষ্ঠ ভক্ত হিরো আলম

আর্জেন্টিনার দলের একনিষ্ঠ ভক্ত হিরো আলম © সংগৃহীত

আর্জেন্টিনা যদি আজ রাতে বিশ্বকাপ জিতে তাহলে আমার অফিসে কাল সকাল থেকে সারাদিন মিষ্টি খাওয়াব বলেছেন আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত হিরো আলম। এভাবেই এক প্রশ্নের জবাবে বলছিলেন তার প্রিয় দল নিয়ে।

রবিবার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচ নিয়ে অনুভুতির কথা জানতে চাইলে তিনি একথা বলেন। 

হিরো আলম আরও বলেন, আমার ফুটবল খেলা খুব প্রিয়। এইবার বিশ্বকাপ খেলা উপলক্ষে আমি দুটি গান প্রকাশ করেছি, যা অনেক সাড়া ফেলেছে। আমার ইচ্ছে আছে সামনে বড় পরিসরে ফুটবল খেলার জন্য কোনো কিছু করার। তবে এই মুহূর্তে তা বলব না।

আরও পড়ুন: এবার উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২২ এর আসর। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুইবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ফ্রান্স। তা নিয়ে উত্তেজনা সবার মনে। 

কোন দল হবে এবারের চ্যাম্পিয়ন? এমন প্রশ্ন এখন বিশ্বব্যাপী কোটি ফুটবলপ্রেমীর মনে। ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে সারাবিশ্বের ফুটবলপ্রেমীরা। এ দেশের দর্শকদেরও উন্মাদনার অন্ত নেই।

আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
close