দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান যুবকের

১৮ ডিসেম্বর ২০২২, ১২:৩০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM

© সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে প্রিয় দল ব্রাজিলের হারের পর রাগে-ক্ষোভে দুধ দিয়ে গোসল সেরে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন জুয়েল নামের এক যুবক। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল হাবিবপুর গ্রামের বাসিন্দা। 

এ নিয়ে ব্রাজিল-সমর্থক জুয়েল জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক হিসেবে ব্রাজিলকে মনেপ্রাণে ভালোবাসতেন। কিন্তু কয়েক দিন আগে তার প্রিয় দল ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। ব্রাজিলের বাজে পারফরম্যান্সের কারণে তিনি ক্ষোভে দল বদলের সিদ্ধান্ত নেন। পরে বন্ধুদের জোরাজুরিতে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দেন।

এ নিয়ে জুয়েলের বন্ধু আবুল বলেন, জুয়েল ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলেন। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ব্রাজিলের হারের পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে বন্ধুদের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন। জুয়েল আর্জেন্টিনায় যোগ দেওয়ায় আমরা খুশি।

দল পরিবর্তনের আগে এলাকাবাসীর সামনে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরেন জুয়েল রানা। পরে আর্জেন্টিনা সমর্থকরা তাকে নিয়ে আনন্দ মিছিল করে উল্লাসে মেতে ওঠেন।

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড
  • ০১ নভেম্বর ২০২৬
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬