২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫ ডিসেম্বর ২০২২, ০৮:১১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন © সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন। তিনি জানান, ২৮ ডিসেম্বর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ২ কোটি ৫৩ লাখ শিক্ষার্থীকে বৃত্তি-উপবৃত্তি দিচ্ছি: প্রধানমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘যারা রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছিল, তারাই আবার রাষ্ট্র কাঠামো মেরামত করতে চায়, যা হাস্যকর। স্বাধীনতার স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে তারা গেলেন না, গেলেন গরুর হাটে।’

উল্লেখ্য, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কাজ চলমান। এরমধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হবে ডিসেম্বরের শেষের দিকে।

এইচএসসি শেষের আগেই না ফেরার দেশে রোজান, ফল দেখে কাঁদলেন বাবা
  • ০১ নভেম্বর ২০২৬
বনানী থেকে মেজর (অব.) হাফিজ গ্রেপ্তার
  • ০১ নভেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইইইই কনফ…
  • ০১ নভেম্বর ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০১ নভেম্বর ২০২৬
থানা হাজতে বসে এইচএসসি পাসের খবর পেলেন শাহরিয়ার
  • ০১ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ০১ নভেম্বর ২০২৬