যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজি, সম্পাদক লিলি

১৫ ডিসেম্বর ২০২২, ০৩:০৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
নতুন সভাপতি ডেইজি, সম্পাদক লিলি

নতুন সভাপতি ডেইজি, সম্পাদক লিলি © সংগৃহীত

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নতুন সভাপতি করা হয়েছে ডেইজি সারোয়ারকে এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিকে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নির্দেশে চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। এখন নতুন কমিটি করতে যাচ্ছি।

যুব মহিলা লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের শেখ হাসিনার প্রতি আস্থা আছে?’ তখন উপস্থিত যুব মহিলা লীগের নেতারা হাত তুলে সমর্থন জানান।

তখন তিনি মাইকে ঘোষণা দেন, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

আরও পড়ুন: ফারদিনের মৃত্যুর তথ্য-প্রমাণ দেখতে ডিবি কার্যালয়ে বুয়েট শিক্ষার্থীরা

এর আগে আলেয়া সারোয়ার ডেইজী সংগঠনটির সহসভাপতি এবং শারমিন সুলতানা লিলি সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগ: জাতীয়
এইচএসসি শেষের আগেই না ফেরার দেশে রোজান, ফল দেখে কাঁদলেন বাবা
  • ০১ নভেম্বর ২০২৬
বনানী থেকে মেজর (অব.) হাফিজ গ্রেপ্তার
  • ০১ নভেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইইইই কনফ…
  • ০১ নভেম্বর ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০১ নভেম্বর ২০২৬
থানা হাজতে বসে এইচএসসি পাসের খবর পেলেন শাহরিয়ার
  • ০১ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ০১ নভেম্বর ২০২৬