জামায়াত আমিরের ১০ দিনের রিমান্ড চাইল পুলিশ

১৩ ডিসেম্বর ২০২২, ০৪:০৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
আদালতে জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমান

আদালতে জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমান © সংগৃহীত

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানকে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার তদন্তকারী সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এ আবেদন করেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস দমন আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এ রিমান্ড শুনানি হবে।

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশ ডা. মো. শফিকুর রহমানকে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন: মধ্যরাতে ইশরাকের বাসায় তল্লাশি, দারোয়ান আটক

জামায়াতের এই আমিরের ছেলে গ্রেফতার ডা. রাফাত চৌধুরীকে যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রিমান্ডে নেওয়া হয়। ওই মামলায় ডা. মো. শফিকুরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

গত ১ নভেম্বর রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন- সেজাদুল ইসলাম সাহাব তানিম ওরফে ইসা ওরফে আরাফাত ওরফে আনোয়ার ওরফে আনবির (২৪), মো. জাহিদ হাসান ভূঁইয়া (২১) ও সৈয়দ রিয়াজ আহমদ (২২)।

গত ৬ নভেম্বর তারা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে গ্রেফতার তিনজন ডা. রাফাতসহ অন্য সহযোগীদের নাম প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় সিলেট এলাকা থেকে ডা. রাফাত চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬