এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান হলেন দশম শ্রেণির জারিন

২৮ অক্টোবর ২০২২, ০৮:১৮ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
দায়িত্ব নিচ্ছেন জারিন

দায়িত্ব নিচ্ছেন জারিন © সংগৃহীত

জয়পুরহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে এক ঘণ্টার প্রতীকী দায়িত্ব নিয়েছেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা কমিটির সহ-সভাপতি সদর থানা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জারিন আনান সাবা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সভাকক্ষে প্লান বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর আয়োজনে গালর্স টেক ওভার অনুষ্ঠানে জারিন আনান সাবাকে এক ঘণ্টার জন্য উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।

প্রধান অতিথির বক্তব্যে এসএম সোলায়মান আলী বলেন, কন্যাশিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবিদার। প্রতীকী চেয়ারম্যান দায়িত্ব পেয়ে জারিনের বক্তব্যে যা বলা হয়েছে, তা বাস্তবায়নে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন। 

অপরদিকে দায়িত্ব পেয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নানান রকমের সমস্যা ও তার প্রতিকারের বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যানকে অনুরোধ জানান জারিন।

আরও পড়ুন: তিনবার ক্যানসারের সাথে লড়ে চলে গেলেন চবি ছাত্র সাইমুম।

জারিন বলেন, নেশা জাতীয় মাদকও শিশু কিশোরদের গ্রাস করছে। শহরের অলিগলি বা রাস্তার পাশের মোড়, দোকানগুলোতে কড়া পদক্ষেপের সঙ্গে ঠিকমতো মনিটরিং না করার কারণে এটি বৃদ্ধি পাচ্ছে। উন্নতির শিখরে দেশ যখন আধুনিকতায় ছেয়ে গেছে ঠিক অপর পৃষ্টে অভিভাবকদের অসচেতনতাসহ বিভিন্ন কারণে এই দেশে নারী এবং কন্যা শিশুদের বিভিন্ন সমস্যার প্রতিচ্ছবি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এ কাজ আমার একার পক্ষে সম্ভব নয়। এ জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে এনসিটিএফ এর জেলা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এনসিটিএফ এর শিশু শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নতুন চেয়ারম্যান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের নারী সদস্য সাবিনা চৌধুরী, এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার সালেউর রহমান সজিব প্রমুখ।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬