শিক্ষার্থীদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

২৭ অক্টোবর ২০২২, ০৭:১৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু © ফাইল ছবি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, তাদের সুপ্ত প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে আসতে হবে। তাদেরকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। 

প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিশুদেরকে আগামী বিশ্বের উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য মতিয়র রহমান খান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬