শিক্ষাব্যবস্থায় রুপান্তর ঘটানোর চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

২৬ অক্টোবর ২০২২, ১২:৪৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় পুরো একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করছি আমরা। বিশ্ব পরিবর্তন হচ্ছে যে গতিতে, সেখানে ছোট পরিবর্তন বা সংস্কার যথেষ্ট নয়, রূপান্তর দরকার। সে জন্য কারিকুলাম যুগোপযোগীকরণ, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ, আইসিটির ব্যবহার, অবকাঠামো উন্নয়ন সবকিছুর দিকে নজর দিয়েছি।

বুধবার (২৬ অক্টোবর) যশোর সরকারি এমএম কলেজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রশাসন যাতে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে তাতে গুরুত্ব দেয়া হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে। এতে উদ্ভাবনী যোগ্যতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে বিএনপিকে কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনের আহ্বান জানিয়ে ড. দীপু মনি বলেন, দেশবাসী শান্তি ও স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি উল্টোটা করতে চায়। তাদের দাবির সঙ্গে জনগণের সম্পর্ক নেই। ফলে তাদের আন্দোলন গণআন্দোলনে রূপ নেবে না।

আরো পড়ুন: এইচএসসির জন্য কর্মসূচির সময় পরিবর্তনে বিএনপিকে আহবান শিক্ষামন্ত্রীর

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান হাবীব প্রমুখ।

পরে শিক্ষামন্ত্রী ঝিকরগাছার ড. মশিউর রহমান মহিলা কলেজ পরিদর্শন যান। বিকেলে বাঘারপাড়ার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ পরিদর্শন শেষে মতবিনিময় সভা করবেন।

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081