দলবল নিয়ে শিশু শিক্ষার্থীকে পেটালেন আরেক শিশুর বাবা

২১ অক্টোবর ২০২২, ১০:২৩ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
অভিযুক্ত সুমন ফকির

অভিযুক্ত সুমন ফকির © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের দলবল নিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়েছেন ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির আরেক শিক্ষার্থীর বাবা। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২২ নম্বর মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ব্যক্তির নাম মো. সুমন ফকির (৩৩)। সুমন ফকির (৩৩) উপজেলার মুলাইদ গ্রামের সাহাব উদ্দিন ফকিরের ছেলে। সুমন ফকিরের ছেলে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

ভুক্তভোগী পঞ্চম শ্রেণির ওই ছাত্রের বাবা পেশায় একজন পোশাক কারখানার শ্রমিক। সে বাবার সঙ্গে স্কুলের পাশে একটি বাড়িতে ভাড়া থাকে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার সকালে পিটি প্যারেড শেষে আমরা সবাই হাতমুখ ধুচ্ছিলাম। এ সময় আমি দুষ্টুমি করে অল্প একটু পানি ছিটিয়ে দেই। এতে ওই শিক্ষার্থী কেঁদে কেঁদে বাড়ি গিয়ে তার বাবাকে ডেকে আনে। আমি ক্লাসে ঢোকার পূর্বেই তার বাবা আমাকে মারতে থাকে। পরে স্কুলের শিক্ষকরা এসে আমাকে রক্ষা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুকুল সরকার বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই সুমন ও তার দলবল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মারতে মারতে অফিস রুমে নিয়ে আসেন। আমরা তাকে বাঁচাতে গেলে আমাদেরও মারতে উদ্যত হন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সুমন ফকিরের বক্তব্য নিতে তার মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
ভ্যাকেশন ও নন-ভ্যাকেশনের সুবিধা-বৈষম্য, ২৫ বছরের হিসাব বলছে…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জা…
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence