সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

০৯ অক্টোবর ২০২২, ১২:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। রোববার ভোর রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় খুলনা সার্জিকাল হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম মো. হাসানুর রহমান (২৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের মো. হায়দার আলীর ছেলে।

নিহতের পিতা হায়দার আলী জানান, পার্সপোট না থাকায় তার ছেলে হাসানুর রহমান কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রোববার ভোর রাত ৩টার দিকে একইভাবে কয়েকজন সঙ্গীর সাথে ভারতের কৈজুরী সীমান্ত পার হয়ে দেশে ফিরছিল। পথিমধ্যে ভোর রাত ৪টার দিকে ভারতের কৈজুরী ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে হাসানুর বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ সময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়। সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সার্জিকাল হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি জানান, আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। তবে রোববার ভোর রাতে সীমান্তে কোন গুলির ঘটনা ঘটনা ঘটেনি বলে জেনেছি। এটা ইন্টারনাল কোন বিষয়ও হতে পারে। এরপরও আমরা খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানাবো।

ট্যাগ: ভারত
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬