শিক্ষকের পা ছুঁয়ে শ্রদ্ধা জানালেন তথ্যমন্ত্রী

০৬ অক্টোবর ২০২২, ০৪:৪৩ PM
শিক্ষকদের পা ছুঁয়ে সালাম করছেন তথ্যমন্ত্রী

শিক্ষকদের পা ছুঁয়ে সালাম করছেন তথ্যমন্ত্রী © সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের পায়ে সালাম করে সম্মান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল বুধবার শিক্ষকদের পায়ে সালাম করার দুটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

ফেসবুকের ওই পোস্টে তথ্যমন্ত্রী লিখেছেন, বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। প্রকৃতপক্ষে শিক্ষকরাই মানুষের জীবন গড়ার কারিগর। এর মাধ্যমে তারা জাতি গঠন করে। আমার জীবনে আমি কিছু অসাধারণ শিক্ষক পেয়েছি। এখানে আমার ইসহাক স্যার- যিনি আমাদের চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন এবং সুমঙ্গল মুৎসুদ্দি স্যার- যিনি চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে আমাদের পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন। আমরা ভাগ্যবান যে তারা এখনো আমাদের সাথে আছেন।

উল্লেখ্য, শিক্ষাকে বলা হয় আলো। আর শিক্ষক হলেন সমাজের বাতিঘর। মানুষ গড়ার এই কারিগররা দেশ ও জাতি গঠনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই শিক্ষকের সম্মান সকলের উপরে। সে কথাই যেন আরেকবার স্মরণ করিয়ে দিলেন তথ্যমন্ত্রী।

বাস থেকে পড়ে গিয়ে পবিপ্রবি ছাত্রী আহত, মেডিকেলে ভর্তি
  • ১১ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্ট…
  • ১১ নভেম্বর ২০২৬
ইবির বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় থানায় জিডি
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ
  • ১১ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950