অটোরিকশা বাঁচাতে গিয়ে পাশের বাজারে উঠে গেল ট্রাক, অত:পর

০২ অক্টোবর ২০২২, ১০:৪৬ AM
দুর্ঘটনাকবলিত গাড়ি

দুর্ঘটনাকবলিত গাড়ি © সংগৃহীত

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের বাজারে উঠে গেলে ট্রাকচাঁপায় ৪ জন নিহত ও আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার মাহমুদাবাদের রায়পুরার মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতেরা হলেন উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (৬২), বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম। অপর নিহত ও আহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। 

আরও পড়ুন: ‘গুচ্ছের কারণে শিক্ষার্থীদের অনেক কষ্ট লাঘব হয়েছে’।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবমুখী কাঁচামালবাহী ট্রাকটি মাহমুদাবাদ নামাপাড়ায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাজারে উঠে যায়। এতে ঘটনাস্থলেই সবজি বিক্রেতা ও অটোরিকশার যাত্রীসহ তিনজন নিহত হন। অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

ভৈরব হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. নূর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরেকজনের মৃত্যুর খবর পেয়েছি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬