বঙ্গবন্ধু স্যাটেলাইট-সূর্য একরেখায়, ৮ দিন সম্প্রচার বিঘ্নের আশঙ্কা

৩০ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৭ PM
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ © সংগৃহীত

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ও সূর্য এক রেখায় অবস্থান করায় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে  ৭ অক্টোবর পর্যন্ত  ৮ দিন দেশীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার ব্যাহত হতে পারে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এ সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন সকাল সাড়ে ৯টার পরে এ ঘটনা ঘটতে পারে।

প্রাকৃতিক কারণে সৃষ্ট এই সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিএল।

আরও পড়ুন: রাবিতে খেলাধুলা: সম্প্রীতি নষ্ট হচ্ছে সংঘর্ষে!

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) কারিগরি, গবেষণা ও পরিকল্পনার মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, স্যাটেলাইটের সংকেত বাধা পাওয়ার কারণে এ সময়ের মধ্যে মোট ৮১ মিনিট টিভি চ্যানেল সম্প্রচারে সমস্যা হতে পারে।

একই রেখায় থাকলে সূর্যরশ্মি স্যাটেলাইটের সংকেতের ওপর প্রভাব ফেলে। এর ফলে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে সম্প্রচার করা ৩৯টি দেশীয় চ্যানেলের ছবি নষ্ট হয়ে যেতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, সূর্যের বিকিরণের কারণে প্রচার বিঘ্ন ঘটতে পারে। তবে তা সীমিত আকারে হবে। বিশ্বের সব স্যাটেলাইট বছরে একটি নির্দিষ্ট সময়ে এ ধরনের সমস্যার মুখোমুখি হয়।

প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
এনসিপিকে একটি সংরক্ষিত নারী আসন বেশি দেওয়ার চিন্তা, আলোচনায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close