ভারত সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে: দোরাইস্বামী

১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৩১ PM
বিক্রম দোরাইস্বামী

বিক্রম দোরাইস্বামী © টিডিসি ফটো

ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান সদ্য বিদায়ী বাংলাদেশে নিযুক্ত এই ভারতীয় কূটনৈতিক। 

এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। 
এ সময় হাইকমিশনার দোরাইস্বামী বলেন, ‘এটা রাজনীতি নিয়ে কথা বলার জায়গা নয়। আজকে বাংলাদেশে আমার শেষ দিনে আমি বলতে চাই, আমরা সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই। কারও পাশে নই।’

তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের মানুষদের সুখী দেখতে চাই। তাদের উন্নয়ন চাই। এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।

এতদিন দায়িত্বপালনকালে বাংলাদেশের সফলতা দেখেছেন জানিয়ে এই কূটনৈতিক বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।’

এ সময় ভারতীয় হাইকমিশনের সাথে সামরিক উর্ধ্বতন কর্মকর্তাসহ সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কশিমনার (ভুমি) আনোয়ার হোসেন জাহিদ, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক ও উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬