আওয়ামী লীগের সব পদ থেকে পঙ্কজ নাথকে অব্যাহতি

১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৭ PM
পঙ্কজ নাথ

পঙ্কজ নাথ © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথকে। তিনি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন

সোমবার (১২ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে তার লিখিত বক্তব্য দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে ১২, ঢাবিতে এক নারী

বিপ্লব বড়ুয়ার সই করা ১১ সেপ্টেম্বরের চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে (পঙ্কজ নাথ) বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যপদসহ দলীয় অন্যান্য সব পদ থেকে অব্যাহতি দিয়েছে। এ বিষয়ে আপনার লিখিত বক্তব্য আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানিয়েছেন, এ সংক্রান্ত নির্দেশনা তারা পেয়েছেন।

এ বিষয়ে সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, দলের পাঠানো অব্যাহতির চিঠি আমি পেয়েছি। 

জুলাই শহীদ চানকে হারিয়ে আর্থিক অনটনে পরিবার
  • ২৭ জুলাই ২০২৬
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, ব্যারিকেড দিয়ে বাস থা…
  • ২৭ জুলাই ২০২৬
নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে জরুরি নির্দেশনা
  • ২৭ জুলাই ২০২৬
সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয়…
  • ২৭ জুলাই ২০২৬
ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় কোটি টাকা গায়েব, দিশাহারা গ্…
  • ২৭ জুলাই ২০২৬
পরিবর্তিত সময়সূচিতে কাল থেকে শুরু অনার্স প্রথম বর্ষের পরীক্…
  • ২৭ জুলাই ২০২৬