‘প্রিটি লিটল বেবি’ খ্যাত কনি ফ্রান্সিসের মৃত্যু, বিশ্বসংগীতে শোকের ছায়া

১৭ জুলাই ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
কনি ফ্রান্সিস

কনি ফ্রান্সিস © ফাইল ফটো

বিশ্বসংগীত জগতের এক উজ্জ্বল তারা নিভে গেল। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই। মঙ্গলবার (১৬ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই সংগীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

কনির ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস ফেসবুকে একটি পোস্টে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। সেখানে তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের জানাচ্ছি যে গত রাতে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিসের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

চলতি জুলাই মাসের শুরুতে হঠাৎ তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কনি। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবস্থার জটিলতা বাড়লে তাকে নেওয়া হয় আইসিইউতে। এর মাঝেই গত ৪ জুলাই কনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, ‘আজ অনেকটা ভালো লাগছে। সবাইকে ৪ জুলাইয়ের শুভেচ্ছা।’ সেটিই ছিল তার শেষ বার্তা।

‘স্টুপিড কিউপিড’, ‘হু’স সরি নাউ’, ‘প্রিটি লিটল বেবি’—এই গানগুলো কনিকে এনে দিয়েছিল বিশ্বজুড়ে জনপ্রিয়তা। তার গলায় প্রকাশ পাওয়া ‘প্রিটি লিটল বেবি’ গানটি রেকর্ড হয়েছিল ৬৩ বছর আগে। তবে সম্প্রতি তা আবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নতুন প্রজন্মের কাছেও ফের পরিচিত হয়ে ওঠেন কনি ফ্রান্সিস।

১৯৩৭ সালে নিউ জার্সির নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন কনি ফ্রান্সিস। তার আসল নাম ছিল কনচেটা ফ্রানকোনেরো। মাত্র চার বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন। অ্যাকর্ডিয়ন বাজাতেনও সাবলীলভাবে। ছোটবেলাতেই যুক্ত হন টেলিভিশনের গানের অনুষ্ঠানে।

 

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9