হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল

যৌন হয়রানির শিকার সেই ছাত্রীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

২৭ ডিসেম্বর ২০২১, ০১:৩৫ PM
ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

ফেসবুক স্ট্যাটাস ভাইরাল © সংগৃহীত

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন এক ছাত্রী। ওই ছাত্রী উত্তরা পশ্চিম থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রোববার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন নিজের শিক্ষাককের দ্বারা যৌন হয়রানির শিকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের শেষ বর্ষের ওই শিক্ষার্থী।।

আরও পড়ুন: ছাত্রীকে পাস করাতে বাসায় ডাকতেন শিক্ষক

ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন- ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের অবশ্যই ভয় পাবে কিন্তু সেটা শ্রদ্ধার চোখে, কোনো অসাধু শিক্ষকের অনৈতিক প্রস্তাব না মানায় পরীক্ষায় বার বার ফেল হওয়ার ভয়ে নয়।

মেডিকেল কলেজে এত দিন আছি। এই প্রথম এ রকম অপ্রীতিকর প্রস্তাবের সম্মুখীন হলাম। যদিও এখন অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছে যে তারাও এই একই শিক্ষকের দ্বারা বিভিন্নভাবে হেনস্থা হয়েছে। এখন আমি যাতে আর সামনে না আগাই সে জন্য বিভিন্ন দিক দিয়ে নতুন নতুন হুমকি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: রাব্বানীর ওপর হামলা ঘটনায় মামলা নেয়নি পুলিশ

ওই শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, তাকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন ওই শিক্ষক। তার বাসায় না এলে একই শিক্ষাবর্ষে অনেক বছর রেখে দেওয়ারও হুমকি দেন তিনি। সর্বশেষ গত ২২ ডিসেম্বর কলেজ থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়ায় বাধ্য হয়ে থানায় জিডি করেন তিনি।

গত বছরের সেপ্টেম্বর থেকে ওই শিক্ষক তাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন। এতে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করা হয় জিডিতে।

আরও পড়ুন: রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন গরিবের স্কুল!

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিসিএস এডমিন ক্যাডার মনিরুজ্জামান বরখাস্ত 
  • ২৫ আগস্ট ২০২৬
মহানবীর আদর্শ অনুসরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্…
  • ২৫ আগস্ট ২০২৬
এক সিনিয়র সহকারী সচিবকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
৬৪ জেলায় সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ২৫ আগস্ট ২০২৬
স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
  • ২৫ আগস্ট ২০২৬
৯ বছরেও ফেরা হয়নি রোহিঙ্গাদের, ক্যাম্পে বাড়ছে অপরাধ, ৪ হাজা…
  • ২৫ আগস্ট ২০২৬