শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

২৬ ডিসেম্বর ২০২১, ০৯:০৯ PM
ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে তারই শিক্ষকের বিরুদ্ধে

ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে তারই শিক্ষকের বিরুদ্ধে © সংগৃহীত

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষকের বিরুদ্ধে তারই এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে।

রবিবার (২৬ডিসেম্বর) ঢাকার ওই কলেজ শিক্ষার্থী তার অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রাইভেট পড়ার জন্য শিক্ষকের বাসায় যেতে রাজি না হওয়ায় ফেল করিয়ে দিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী। 

আরও পড়ুন: কক্সবাজারে ধর্ষণের ঘটনায় আরও তিনজন গ্রেফতার

তিনি বলেছেন, ‘কিন্তু ওই শিক্ষকের কুপ্রস্তাবে রাজি হইনি বলে আমাকে নানাভাবে  হুমকি দিচ্ছেন।’

এই অভিযোগের ব্যাপারে তিনি জানিয়েছেন, ‘ শিক্ষক তাকে গত বছরের সেপ্টেম্বর থেকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন। এতে তার পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে।’

অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক জানিয়েছেন, ‘পরীক্ষায় ফেল করার কারণে তিনি এ অভিযোগ করে থাকতে পারেন। কলেজের পক্ষ থেকে এ বিষয়ে আমাকে কথা বলতে নিষেধ করা হয়েছে।’

আরও পড়ুন: মেডিকেলের ২৭ শতাংশ ছাত্রী মাইগ্রেনে ভুগছেন

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস জানিয়েছেন, ‘অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, এর আগে বুধবার (২২ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানায় গিয়ে ঢাকার ওই কলেজ ছাত্রী তারই এক শিক্ষকের বিরুদ্ধে  একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, কারা পাবেন— কারা পাবেন না
  • ০৩ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬
জবির আবাসন প্রকল্পে পরিবর্তন; ১৭০০ সিট বদলে এখন ৬০০
  • ০৩ আগস্ট ২০২৬