রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত অর্ধশতাধিক

২০ ডিসেম্বর ২০২১, ১১:৪৪ AM
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন © সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে রংপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৫০ জন রোগী আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ সোমবার (২০ সোমবার) সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন

তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, তৃতীয় তলায় বক্ষব্যাধি, লিভার, চর্মরোগ, মানসিক রোগসহ মোট সাতটি বিভাগ আছে। সেখানে সব মিলিয়ে ৩৫ রোগী ভর্তি ছিলেন। ওই তলার রোগীদের নিরাপদে স্থানান্তর করা হয়েছে। আগুনে কয়েকটি বিছানা ও এসি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আরও পড়ুন: ‘আল বিদা’ স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হওয়া সেই কলেজছাত্র উদ্ধার

সূত্র থেকে জানা গেছে, সকালে আগুন লাগার খবরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক রোগী ও স্বজনরা আহত হয়েছেন।

উল্লেখ্য, রংপুর মেডিকেল কলেজের ক্যাম্পাসটি বাংলাদেশের রংপুরের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত। কলেজটি রাজশাহী থেকে ২১০ কিলোমিটার ও ঢাকা থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত। কলেজটি আন্তঃদেশীয়(ভারত-নেপাল) মহাসড়কের পাশে অবস্থিত।

আরও পড়ুন: স্বামীর নির্যাতনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

আধুনিক চিকিৎসার প্রয়োজনীয়তা বৃদ্ধির সাথে সাথে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের গভর্নর জেনারেল মোনায়েম খান, পূর্ব পাকিস্তানে ১৯৬৬ সালে ৫০০ শয্যা বিশিষ্ট রংপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রথম ব্যাচে শিক্ষার্থী ভর্তি হয়।

১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9