মেডিকেল পরীক্ষা পেছানো নিয়ে আলোচনা হয়নি

০৯ মার্চ ২০২১, ০৭:৩০ PM
মেডিকেল পরীক্ষা

মেডিকেল পরীক্ষা © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সভায় পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষিতই থেকে গেছে। দাবি অনুযায়ী সভায় মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। মঙ্গলবার (৯ মার্চ) বিকাল ৩টায় সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভা শেষে ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের সভাটি মূলত পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত ছিল। এতে পরীক্ষা পেছানোর ব্যাপারে কোনো আলোচনা হয়নি।  এ সময় পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলেও জানান তিনি।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মো: আলী নূর সভাপতিত্ব করেন। ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির সভাপতি অধ্যক্ষ অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম ছাড়াও কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. এ কে এম আহসান হাবীব ও অন্যান্য সদসবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্যমতে, মেডিকেলে ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে বেশ কিছুদিন ধরেই শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন করছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রুপও খুলেছেন তারা। সেখানে পরীক্ষা পেছানোর নানা যুক্তি উপস্থাপন করছেন। শিক্ষার্থীরা বলছেন, করোনার মধ্যে ঝুঁকি নিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে চান না তারা। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সব পরীক্ষা পিছিয়েছে। তাহলে তারা কেন ঝুঁকি নিয়ে পরীক্ষা দেবেন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে দেশব্যাপী মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা করোনা ভ্যাকসিন না দেয়া পর্যন্ত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে।

দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এগুলোতে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ বছর ১ লাখ ২২ হাজার ৭৬১টি আবেদন জমা হয়েছে। আসনপ্রতি লড়বে ২৮ জন শিক্ষার্থী।

বিদেশে ডিম নিক্ষেপ-বিশৃঙ্খলা তাদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়া…
  • ১৬ জুন ২০২৬
বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
×