দুমাস পরই নামের আগে যুক্ত হতো ডাক্তার পদবি, এর আগেই না ফেরার দেশে সুরাইয়া

১৯ জুলাই ২০২৬, ১০:৪০ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ১০:৪১ AM
মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ

মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ © সংগৃহীত

চিকিৎসক হওয়ার স্বপ্নকে পেছনে ফেলে না ফেরার দেশে পাড়ি জমালেন শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া নাজরিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর মাত্র একদিন আগে, বুধবার (১৫ জুলাই), জীবনের শেষ ফাইনাল প্রফেশনাল (প্রফ) পরীক্ষায় অংশ নিয়েছিলেন সুরাইয়া। দীর্ঘদিনের পরিশ্রম আর সংগ্রামের শেষ ধাপটি সফলভাবে শেষ করলেও ফল প্রকাশের আগেই থেমে যায় তার জীবনযাত্রা।

সহপাঠীরা জানান, সুরাইয়া দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ার জটিলতায় ভুগছিলেন। প্রতি মাসেই তাকে নিয়মিত রক্ত নিতে হতো। এত শারীরিক কষ্ট, অসুস্থতা এবং মেডিকেল শিক্ষার কঠিন চাপের মধ্যেও তিনি কখনো ভেঙে পড়েননি। প্রথম বর্ষ থেকেই নিয়মিত ক্লাস করেছেন এবং প্রতিটি প্রফেশনাল পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

তারা আরো জানান, তিনি ফাইনাল প্রফ পরীক্ষাটাও খুব ভালো দিয়েছিলেন। হয়ত আর মাত্র দুই মাস পরেই রেজাল্ট আসত। আর নামের পাশে জ্বলজ্বল করতো 'ডা. সুরাইয়া নাজরিন'। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস, সুরাইয়া আমাদের মাঝে নেই।

রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্স চতুর্থ বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন শুরু, করবেন যে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬