রংপুর মেডিকেল কলেজ হোস্টেলে ছাত্রদল নেতার গাঁজার আসর

০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ PM
সাদমান সাকিব মিরাজ

সাদমান সাকিব মিরাজ © টিডিসি ফটো

রংপুর মেডিকেল কলেজ (রমেক) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ইন্টার্ন ডক্টরস সোসাইটির নবনির্বাচিত সভাপতি সাদমান সাকিব মিরাজের বিরুদ্ধে হোস্টেলের ভিতরেই গাঁজা সেবনের আসর বসানোর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রমাণ হিসেবে একটি কথোপকথনের স্ক্রিনশর্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ইশফাক হোসেন নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা স্ক্রিনশর্টে দেখা যায়, মিরাজের সঙ্গে অন্য একজনের কথোপকথনে গাঁজা সেবনের আলাপ চলছে। স্ক্রিনশর্ট অনুযায়ী, মিরাজ ‌‌‘শুকনা' এবং ‘শীঘ্রই লিকুইড খাবে’ বলে প্রতিউত্তর দিয়েছেন।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে শেষ মুহূর্তে ভদ্রতা ও শান্তির আহ্বান মীর্জা গালিবের

স্থানীয় শিক্ষার্থীদের অনুসন্ধান থেকে জানা যায়, রমেকের মুক্তা হোস্টেলে গোপনে গাঁজা সেবনের আসর বসে এবং এতে ছাত্রদল নেতা মিরাজের যোগসাজশ রয়েছে। বিষয়টি সামনে আসার পরেই কথোপকথনের স্ক্রিনশর্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া মিরাজের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমেক শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ তানভীর রহমানের নিবিড় যোগাযোগের অভিযোগও উঠেছে।

অভিযুক্ত সাদমান সাকিব মিরাজ সংবাদদাতাকে জানান, ‌‘আমি ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাত্রদল ও শিবিরের একটি গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্ক্রিনশর্ট বানানো সম্ভব। এসব অভিযোগ ভিত্তিহীন।’

রমেক শাখা ছাত্রদলের সভাপতি ডাঃ মো. আল মামুন বলেন, ‘বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভাইরাল হওয়া স্ক্রিনশর্টের বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। যতটুকু তথ্য পেয়েছি, গাঁজার আসরের ঘটনাটি মিথ্যা নয়। আমরা প্রমাণ সংগ্রহ করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবো।’

প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950