আন্তঃমেডিকেল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিএমওএসএইচএমসি

২০ আগস্ট ২০২৫, ০১:৩১ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ AM
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ © সৌজন্যে প্রাপ্ত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডিবেট ক্লাব আয়োজিত আন্তঃমেডিকেল কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ (সিএমওএসএইচএমসি)। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)। এতে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ মেডিকেল কলেজ।

১৪ আগস্ট সিএমওএসএইচএমসি লেকচার গ্যালারিতে প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল এই সংসদ মানবদেহে জেনেটিক মডিফিকেশন ও প্রযুক্তি ব্যবহারে অনুতপ্ত। 

দেশের ২৪টি মেডিকেল কলেজের বিতার্কিকদের অংশগ্রহণে প্রতিযোগিতায় ডিবেটার অব দ্য ফাইনাল হন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ইয়াসিন সাকিব। এতে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসদিদ ইসলাম তুরাব।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি ও সহকারী কমিশনার আফরিন ফারজানা পিংকি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এত অল্প সময়ে একটি বিষয় নিয়ে অধ্যয়ন করে যে মেধা ও দক্ষতার পরিচয় আপনারা দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি ও লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের সার্বিক উন্নয়নে সহায়ক।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া। এছাড়া এতে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. জাহিদুল হাসান, পরিচালক (প্রশাসন) ডা. মো. নুরুল হক, অধ্যাপক ডা. জালাল উদ্দিন, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. একে এম আশরাফুল করিম এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দিন মুন্না প্রমুখ।

ডুয়েটের নতুন রেজিস্ট্রার ড. মোস্তাকুর রহমান
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষা ভবনের সামনে কড়া নিরাপত্তা, দেওয়া হয়েছে ব্যারিকেড
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসির অনিয়মিত শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের…
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএস…
  • ১৫ জুলাই ২০২৬
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় সাতক্ষীরা সাংবাদি…
  • ১৫ জুলাই ২০২৬
ইরানে মার্কিন হামলায় ৩০ বেসামরিক নাগরিকসহ নিহত ৩৭
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence