১৮ দিন পর খুলছে ঢাকা মেডিকেল কলেজ 

০৯ জুলাই ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ AM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © সংগৃহীত

আন্দোলনের কারণে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আবারও শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। বন্ধ ঘোষণার ১৮ দিন পর কলেজ প্রশাসন শিক্ষার্থীদের ক্লাসে ফেরার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে মেডিকেল কলেজের হোস্টেল। 

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম। 

জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আগামী ১২ জুলাই শনিবার থেকে শুরু হবে। আর মেডিকেল কলেজের হোস্টেলগুলো খুলে দেওয়া হবে ১১ জুলাই সকাল ৮টা থেকে।

প্রসঙ্গত, নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে গত মে মাস থেকে ক্লাস বর্জন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ দাবিতে ২১ জুন তারা মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন। ওই কর্মসূচি চলার মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ২২ জুন দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হয়।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬